Sunday, 26 March 2017

চেষ্টা

কিছু নতুন করার প্রচেষ্টায় করেছিস কী ভুল??
তা ভালো, তা ভালো
না হয় একটু  ভুল ই হলো
যুক্তি যদি ভালো হয়, ভুলের কাম্য অধিক নয়
ভালো মন্দে কোমর বেঁধে,ভেঙে নাটক অভিনয়
না হয় একটু ভুল ই হলো।।
             ©সুতপা

বিরক্তি

সময় ফাঁকে অনুবাদের ফাঁকা কৌটো যত্ন করে রাখি তা
মগজ তগজে আর ভাষা নেই তব লিখবো পরে বাকিটা
প্রথম ছন্দ শেষে মিলায়ে গোলমেলে আজি ছন্দ টা
বোধের উপায় হারিয়ে গেলে শব্দ করবে দ্বন্দ্ব টা
থাক তবে আজ শব্দের খেলা মন নিয়েছে ফাঁকিটা
মগজ তগজে আর ভাষা নেই তব লিখবো পরে বাকিটা
                  ©সুতপা

Friday, 17 March 2017

বিলুপ্ত

হারিয়ে গেছে আলু পোস্ত, chinese এর ভিড়ে।
বাঙালির জলখাবার এখন samba, উপমা ঘিরে।।
নেহাত তোমার বিরিয়ানি বিয়েবাড়ির চল।
ভুলেছো কী গরম ভাতে,বেগুন ভাজা সাথে ঘী এর ঢল।।
Cafe এ গুলো ভর্তি দেখো আড্ডা সাজের ফাঁকে।
Koffee house টা থমকে গেছে কলেজ স্ট্রিটের বাকেঁ।।
Cold, hot এর বাহার করে cappuccino গোলে।
মাটির ভাড়েঁর আভিজাত্য কাজে লাগেনা
তাকে ঘিরে এখন শুধু কভার ফোটো তোলে।।
Fascination কেটে দিলো ডাল আলুভাতে।
বাঙালি এখন idly, dhosay জীবন টাকে মাপে।।
                         ©সুতপা

অহংকার পতনের কারণ

মানুষের কিসের এতো অহংকার।
যেথায় এসব মানুষ দ্বারা উৎপন্ন সময় মতো
রেখে যাবে শেষের দিনে ঠান্ডা দেহ ক্ষত বিক্ষত
তাও মানুষের কিসের এতো অহংকার।।
জন্মে বুঝি বিরাট কিছু পেয়ে গেছো মূলে।
বুদ্ধি টুকু শেষের নেশায় খেয়ে নিয়েছো গুলে।।
যে শরীর তোমার ছিল থাকবে নাকো আর।
সময় বুঝে সবটি ভুলে ভালো হওয়ার তরে
ছেড়ে দাও মনের সব টুকরো অহংকার।।
থাকলে ভালো সবার সাথে চলবে মিলে মিশে।
অহেতুক ঝগড়াঝাঁটি, মন্দ কথা রাখবে বলো কিসে।।
অহংবোধে মানবতার খুন টি করে তুমি।
যতই বলো ভাল কথা তোমায় মনে রাখবে নাকো ভূমি।।
সৃষ্টি যেথায় এতো বড়ো সবার যেথায় স্থান।
বলি কি শোনো অহং ছেড়ে রাখো নিজের মান।।
                              ©সুতপা

ভাবা কী যায়না

আমরা মানুষেরা কতই না ছোটো ঘটনায় তিক্ত হয়ে উঠি। এটা না পেলে ওই  টা না পেলে কেঁদে কেটে গঙ্গা বানানোর প্রচেষ্টা টুকুও বাদ দি না। আজ পার্টি, কাল সিনেমা ওই দিন বড়ো প্ল্যান এই দিন ছোটো প্ল্যান। জীবনটা সত্যিই হারিয়ে গেছে এত ফ্যাসিনেশন এর মধ্যে। কিন্তু কখনও কি ভেবে দেখি আমাদের কিছু ঠাট্টার মধ্যে লুকিয়ে থাকতে পারে বহু প্রানের আর্তনাদ।
ভাবি কী?????
কেনই বা ভাবতে যাব মশাই।
ভাবার সময় কই আমাদের।
আমার  বাবা উকিল, মাস গেলে খানিক গোছের মোটা টাকা দিয়ে দিচ্ছে। বিগ বাজারের জন্য, তারপর তো হেন রেস্তোরাঁ আছে, নাম করা ক্যাফে আছে।।
আমার বাবাও ডাক্তার বা ইন্জিনিয়ার
আমারও ওই একই লাইফস্টাইল।
কিন্তু যার বাবা পথে বসে ভিক্ষা করেন??
যে বাচ্চা মিড ডে মিল খাবারেও নিজের স্বপ্নে দেখা মহাভোগ খোঁজে।।
ভাবতে পারি না কী তাদের কথা????
ভিক্টোরিয়ার রাজপথে যখন বড়ো গাড়ির মধ্যে বন্ধুর সাথে চুলাচুলির শব্দ, তখন কাচের বাইরে জীর্ণ শরীরে বেকেঁ যাওয়া কন্ঠে বাচ্ছাটির ফুল কেনার অনুরোধ কেন ভাবায় না আমাদের।
কী করে ভাবাবে আমাদের কানে তখন বড়ো ডায়াল ওয়ালা হেড ফোন, বেচারার ক্ষুধার্ত আর্তনাদ আমরা কেমন করেই বা শুনব।।
নিজেদের রেষারেষিতে প্রায় সব কিছুই তো শেষ।।
আবার মানবিকতা।।।। ।।।।।
                  ©সুতপা


বাস্তববাদী

বাস্তব তুমি কঠিন বড়ো।
একা থেকে গুচ্ছ খানিক অনুভূতির দ্বারা
শুকিয়ে গেছি কোন গঠিকায় মানব স্বজন হারা
বাস্তব তুমি কঠিন বড়ো।
এই যে বলো একা থেকে অন্তরের সত্ত্বা চেনা যায়
কিন্তু একাকীত্বের সহিত থেকে মানুষ বড়ই কষ্ট পায়
রূপক কথা শোনাই ভালো বাস্তবতা সঙ্গে থাক
প্রয়াস করা কর্ম গুলো চেতনা যুক্ত করা যাক
তাও বাস্তব তুমি বড়োই কঠিন।
                  - - - - - - - ©সুতপা

Thursday, 9 March 2017

লুকানো আর্তনাদ

জান কি ! মনের যত রোগ গুলো নেমে আসে রাতে চোখের ব্যথায়।
ভাঙ্গা টুকরো স্মৃতির ছাপ দিয়ে যায় ভেজা বালিশের আত্মকথায়।।
      ©সুতপা

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...