Friday, 16 June 2017

বৃষ্টির বিয়ে

** বিয়ে**

আমার বৃষ্টি
সে নাকি জেদ ধরেছে মনে,
আবার সাজতে হবে কনে।
শাড়ি? হ্যাঁ চাই তো তবে টকটকে লাল
যেটা সবাই বাসে ভালো সেই লাল
যা বধূ বধূ ছাপ দিয়ে যায় লাগে একেবারে অন্য
বললো উঁচিয়ে,
 কোনো সওগাত আসেনি আমার সাজের জন্য?
কি দরকার আমার সব আছে।
ওই দূর সুদূরপ্রসারী মেঘ সে আমায় সাজাবে
যা আগে কেউ কোনো দিন সাজেনি তেমন করে
রূপ কথার পরী জান? হ্যাঁ ঠিক তেমন সুন্দর
মেঘের নরম শরীর দেবে আমায় লজ্জাবস্ত্র
শরীর জুড়ে রূপ দেবতার অলংকার
ও সখী বল না লাগবে তো আমায় অসাধারণ
সখী মুচকি হেসে কয় তা বিয়ের পাএ কই
সে বলে দেখ না নিচে সুদূরে দেখা যায় ওই
তবে মাটি? কেমন হবে মিলন?
যখন আসবো আমি ধেয়ে
নামবো মাটি চেয়ে
যখন গন্ধ হবে খিদের মতো শরীর পরশ বেয়ে,
বুঝবি তখন পাগলী সখী আমাদের মিলন হয়েছে
আমার সব তিক্ততা,
তিলে তিলে বেড়ে ওঠা একরাশ ক্ষত
সেদিন সব যাবে মূছে
ধুয়ে যাবো আমি আমার গন্তব্যের পথে
তবে সাবধান পাঁচ কান করিসনে
ওই দেহ ফাটা বজ্র চায় না আমার ভালো
ক্ষতির ওপর ক্ষতি সাজায় দিয়ে নিজের আলো
আমার সুখে ভাগ বসাতে পালটে সবটা
সে এমনি অহংকারী দেখায় নিজের ভাবটা
নে আর দেড়েক সময় পরেই তো যেতে হবে আমায়
সাজা দেখি ভালো করে
কই গাছের ফুলের মালা?
বাধবে কখন খোঁপা?
রতন আর চাই নে, রূপেই আমি লক্ষ্মী আজ,
যাবো নিজের পায়ে করে লাগবে নাকো পক্ষীরাজ।
চল্ আর দেরী করিস নাকো
যেতে হবে তাড়াতাড়ি
বজ্র ওঠার আগে দিতে হবে ফাঁকি
ও সখী বল না লাগছে আমায় ভালো
আমার তো শুকায় হাত পা
ও সখী।
এমন করে পরী সেজে বৃষ্টি মাটির বুকে
আছড়ে পরলেন সাধ করে অন্য কিছুর সুখে
মেঘের সাথী টাপুরটুপুর শব্দে এলো নেমে
মিলন হল বিষাদ শেষে ভয়টা গেল থেমে
প্রেমের প্রসার বিবেক রেখে আবেগ কাছে টানে
সময় শুধু অনুমানের শব্দ টুকু মানে।
                     ©সুতপা

Monday, 29 May 2017

আনন্দ

প্রার্থনায় প্রভু বৃষ্টির ধারা বহিতেছে এই সবে
ক্ষিপ্ত শরীর ক্লান্ত মন শান্ত হলো তবে।
ভুবন বৃক্ষের পাতায় পাতায় স্বস্তির বাতাবরণ
দুখের গ্লানি জলের শরীর করেছে তবে হরণ।
                       ©সুতপা

সত্যি কথা

প্রতিশ্রুতির ভাগের চাপে ভালোবাসার দহন
সময় যদি পালটে আসে পচবে রে তোর অহং।
মিছা লোভের স্বপ্নেরে তোর আকর করা আশা
শরীর সহ মনের দহন মৃত স্তূপের বাসা।
বদল করা সময় গুলো অন্য সুখের তরে
অনুভূতি দের হাতে রেখে কিনবে দেদার দরে।
                   ©সুতপা

কল্পনা

অলীক কল্পনা
এতো বড়ো স্তম্ভ যুক্ত পাষাণ চেতনাবিহীন চেহারাটা নিয়ে উন্মুক্তের মতো দাড়িয়ে আছো, হে আকাশ তোমার ঠিক দাবি টা কী?
তাকালেই তো ছড়ানো কাপড়ের মতো মলিনতা ছড়িয়ে উদারতার দেখাও।
তা কি তবে অহংকার নাকি মায়াতে বেঁধেছে বলে এমন রূপ।
পুরান কথার মতো যাদের স্থান অক্ষয়লোকে হয় তাদের নাকি আপনার কাছে জমা রাখা হয় অগুনতি তারা রূপে। তবে পাওনাদাররা চাইছেল তুমি তোমার সঞ্চয় ফিরিয়ে দাও? নাকি মুখ ঘুরিয়ে অভিমানী স্বরে বলো 'এ আমার প্রাপ্য ছিল আমার কাছেই থাক'।
বুঝি না তোমার এতো বড়ো গঠন কি সত্যিই বর্তমান নাকি মিছা নাকি আমার ছোটো দুটি চোখে সম্পূর্ণ টা আসে না।।।।
                      ©সুতপা

Saturday, 29 April 2017

তোমার জন্য

( ব্রততী সংগ্রহ )
দুঃখ কিসের রাগ করো না হারায় নি তো কিছু
স্বপ্ন টাকেই ছুটতে দিও তোমার পিছু পিছু।
ছেলে বেলার দিন গুলো হোক একটু রুটিন ছাড়া
দাও সরিয়ে মাথা থেকে হাজার কাজের তাড়া।
শৈশব টা বন্দি না হয় পাখির মতো খাঁচার
ছেলে বেলা থাকুক সবার মুক্ত মনে বাঁচার।
খেলার ছলে শিখবে সবই তাই যেন হয়
মানুষ হওয়াই বড়ো কথা প্রথম হওয়া নয়।
প্রথম হওয়ার দৌড় থেকে সরবে তুমি যতই
ছেলেবেলা ফিরবে আবার ছেলে বেলার মতোই।

Thursday, 27 April 2017

উদয়

উচ্ছাসে রোদ কানায় কানায় সকাল তুমি ভীষন সরল
উন্মাদনায় কেটে আসা রাতের থেকেও অনেক তরল।
আলো তুমি মূছতে পারো গভীর রাতের কালো পাপ
ঘেরাও করা বন্দি মনের ভাবনা এখন অনুতাপ।
না তা একে বারেই হয় না ওঠরে এবার নিজের মতো
কথা দেওয়া আলোই তো ঢাকবে তোর রাতের ক্ষত।
পুরুষ নারী নির্বিশেষে কাজের টানে প্রভাত সবে
আলো স্রোতে বাকিটুকু শব্দ মেপে করতে হবে।
সরল হোক বা সহজই হোক আঁকতে হবে বিশ্ব গোটা
রং তুলিটা বেধে দিলেই বাস্তবের বৃষ্টি হবে ছিটেফোঁটা।
                          ©সুতপা

Monday, 3 April 2017

নষ্ট

গল্প /আবেগ - অতৃপ্ত

পুরোনো সেতার আর আমার নষ্ট চরিত্রের মাঝে টানটান করা এক আলগোছে তুমি।।
তাও দেখো আমাদের বিক্ষিপ্ত প্রেমের কথা যেন শত শত তারার কন্ঠে বেজে ওঠে বার। যেন কত শতাব্দী ধরে তারা আমাদের গল্প লিখতে চেয়েছিল।।
সংসার আমারও ছিল কিন্তু তার জগৎ ছিল বাস্তববাদী দের ভিড়ে হারিয়ে, যা আমার কাছে এক দম বন্ধ করা পরিবেশ হয়ে উঠেছিল তার আমি তোমার কল্পনায় নিজেকে নিঃসঙ্কোচে সাজিয়েছিলাম।
এতদিন সহবাসের পর তুমি আমায় তোমার পৃথিবীর কথা শোনালে, যেখানে তোমার বাস্তবের সংসার, তাই অন্য কোথাও একার মতো আস্তানা নিতে চলে যাচ্ছি আজ, তুমি ভালো থাকবে হয়তো কিন্তু আমার কলঙ্কিত দেহটি এবার বাস্তবে।
এই কথাগুলি মনে নাড়া দিতে দিতে একটা লম্বা চওড়া অনুরাগের চিঠি লিখে বেরিয়ে এলাম। তখন প্রায় বারোটা ছুইঁছুইঁ।। গর্জে ওঠা রোদের আলোয় সব কল্পনা আবার মিলিয়ে গেল।।
            ©সুতপা

মাটির মা'র কথা

    মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...