A short trial to figure out the truths and realities by poems... Open and read, it will be touchy to you. Thank you
Tuesday, 22 May 2018
আফসোস
অনেক মানুষ, কতো দিন, পালটে যাবে মুহূর্তে
সময় টেনে হিরহির করে নিয়ে যেতে পারে কোথাও
ছোটো থেকে বদলেছে কতো বেঞ্চ, বসার জায়গা
আরও বদলেছে সাথে বসার মানুষ গুলো
টিফিন কমেছে পরীক্ষার পরে
বন্ধু কমেছে রেজাল্টের সময়
কেড়ে নিয়েছে হাডুডু, ধরাধরি, লক অ্যান্ড কি
ফিরে পেয়েছে কম্পিউটার, ফোন, মুখোশ
এক হাত দিয়ে ধরেছে অন্যের হাতের চামড়া
সময়ে দিয়ে কথা, স্বপ্ন, ভুল ত্রুটি
খেলার ঘর, মাঠ, ছাদ তখন পুরোনো
নতুনের মর্যাদায় পার্কের বেঞ্চের জুটি।
তারপর সময় বদলে যায়, হাতের মধ্যেই
মনের সাথে মনের বাঁধে ঝগড়া
অভিমান, কান্নাকাটি বৃদ্ধ হয় শরীরে
প্রান তখন আরও দৃঢ় হয় নতুন সংকল্পে,
ভুল গুলো চলে যায় পরের ট্রেন ধরে
ভালো থাকার আবভাবে যখন এদিক ওদিক
ভুল গুলো আবার আসে ফিরে
সাহে আসে ভিন্ন কোনও ঘটনা
আবার বৃষ্টি পরে, অভিযোগ জন্ম দেয় কান্না।
নখের কোনে দাঁতের আঘাত লাগে
আবার জমে যায় ও নেগেটিভ রক্ত
বিছানা তখন সাক্ষী থাকে মুহূর্তের
বালিশ গুলো দেখে দুটো শরীরের কষ্ট
চোখের তলায় কালি পরে
ঘরটা সব জানে সেই ভয়ে
রাত নেমে আসে সকালের ওপর হেসে,
অন্ধকারে পাখা ভারী শরীর বহন করে!
© ত্রয়ী
সময় টেনে হিরহির করে নিয়ে যেতে পারে কোথাও
ছোটো থেকে বদলেছে কতো বেঞ্চ, বসার জায়গা
আরও বদলেছে সাথে বসার মানুষ গুলো
টিফিন কমেছে পরীক্ষার পরে
বন্ধু কমেছে রেজাল্টের সময়
কেড়ে নিয়েছে হাডুডু, ধরাধরি, লক অ্যান্ড কি
ফিরে পেয়েছে কম্পিউটার, ফোন, মুখোশ
এক হাত দিয়ে ধরেছে অন্যের হাতের চামড়া
সময়ে দিয়ে কথা, স্বপ্ন, ভুল ত্রুটি
খেলার ঘর, মাঠ, ছাদ তখন পুরোনো
নতুনের মর্যাদায় পার্কের বেঞ্চের জুটি।
তারপর সময় বদলে যায়, হাতের মধ্যেই
মনের সাথে মনের বাঁধে ঝগড়া
অভিমান, কান্নাকাটি বৃদ্ধ হয় শরীরে
প্রান তখন আরও দৃঢ় হয় নতুন সংকল্পে,
ভুল গুলো চলে যায় পরের ট্রেন ধরে
ভালো থাকার আবভাবে যখন এদিক ওদিক
ভুল গুলো আবার আসে ফিরে
সাহে আসে ভিন্ন কোনও ঘটনা
আবার বৃষ্টি পরে, অভিযোগ জন্ম দেয় কান্না।
নখের কোনে দাঁতের আঘাত লাগে
আবার জমে যায় ও নেগেটিভ রক্ত
বিছানা তখন সাক্ষী থাকে মুহূর্তের
বালিশ গুলো দেখে দুটো শরীরের কষ্ট
চোখের তলায় কালি পরে
ঘরটা সব জানে সেই ভয়ে
রাত নেমে আসে সকালের ওপর হেসে,
অন্ধকারে পাখা ভারী শরীর বহন করে!
© ত্রয়ী
Tuesday, 3 April 2018
তাইতো নাকি!
তাইতো নাকি.........
জ্বলছে খানিক জ্বলতে দাও
পরলে কোথায়! বাঁচার আশায়
আমিও তো ভাই পথ ভিড়িয়ে
খাচ্ছি দেদার, গিলছি ভাষায়
ভার্চুয়ালের দেশ জুড়ে আজ
বাণীর প্রচার সংস্কারে
আমার শ্লোগান খিদে কী মেটায়!
বাস্তবতার অন্ধকারে
শিক্ষা আমায় কদর করে
ডিগ্রি ভীষণ! দক্ষ দেশি
বাস্তবে আর চাকরি তখন
কাঁচকলাটা দেখায় বেশি
তুমিও না হয় তখন ভালো
যতক্ষণে চুপটি ছিলে
মুখ খুললেই স্বার্থ তোমার !
হাজার কোটায় খাবে গিলে
পুতুল নাচায়, মানুষ নাচে
ডেমোক্রেসি তুঙ্গে দোলায়
কপটাচারী রাস্তা দিয়ে
কন্ট্রোভার্সি পুড়ছে ঝোলায়
মন্দ কি আর! আমিই তখন
বিকল্পতে সজ্জাধারী
হজম করে পেটেই বুদ্ধি
ঝুঁকছি! যাদের পাল্লা ভারী
©ত্রয়ী
জ্বলছে খানিক জ্বলতে দাও
পরলে কোথায়! বাঁচার আশায়
আমিও তো ভাই পথ ভিড়িয়ে
খাচ্ছি দেদার, গিলছি ভাষায়
ভার্চুয়ালের দেশ জুড়ে আজ
বাণীর প্রচার সংস্কারে
আমার শ্লোগান খিদে কী মেটায়!
বাস্তবতার অন্ধকারে
শিক্ষা আমায় কদর করে
ডিগ্রি ভীষণ! দক্ষ দেশি
বাস্তবে আর চাকরি তখন
কাঁচকলাটা দেখায় বেশি
তুমিও না হয় তখন ভালো
যতক্ষণে চুপটি ছিলে
মুখ খুললেই স্বার্থ তোমার !
হাজার কোটায় খাবে গিলে
পুতুল নাচায়, মানুষ নাচে
ডেমোক্রেসি তুঙ্গে দোলায়
কপটাচারী রাস্তা দিয়ে
কন্ট্রোভার্সি পুড়ছে ঝোলায়
মন্দ কি আর! আমিই তখন
বিকল্পতে সজ্জাধারী
হজম করে পেটেই বুদ্ধি
ঝুঁকছি! যাদের পাল্লা ভারী
©ত্রয়ী
Tuesday, 13 March 2018
Sunday, 25 February 2018
সময়
ছদ্মবেশী সবার মতোন সেই
ভিড়ের মধ্যে বোঝা যায় না ভালো,
প্রথম রাতে চরিত্রের পাতে পাতে
দ্বিতীয় রাতে সময় ছিল কালো।
হাতছানিতে পৃষ্ঠে গেছে বুক
ক্ষত হয়েছে লাশের ঘাটা মন,
নেশার ছলে ভুলে গেছি প্রায়
বেজে গেছে অক্ষত টেলিফোন।
ভাতের থালায়, বিষের ডাল রেখে
কঠিন হওয়ার ভান করেছি কত,
যন্ত্রণায় রাতে ঘুমিয়েছি অকাতরে
ভুলেছি খেতে বিষ রোজের মতো।
সকাল আবার প্রতারনের ছলে
ভিড়িয়ে দিয়েছে চেনা পাঁকের কোলে,
নিজের ভেবে ঘেটেছি একরকম
মানুষ চিনতে ভুল হয়েছে বলে।
ছদ্মবেশী আবার আসে রাতে
ব্যর্থতাকে হাতরে মজা নেয়,
সকাল আর হবে না জেনে ভয়ে
রাত পিশাচের পথে ঠেলে দেয়।
© ত্রয়ী সেন
ভিড়ের মধ্যে বোঝা যায় না ভালো,
প্রথম রাতে চরিত্রের পাতে পাতে
দ্বিতীয় রাতে সময় ছিল কালো।
হাতছানিতে পৃষ্ঠে গেছে বুক
ক্ষত হয়েছে লাশের ঘাটা মন,
নেশার ছলে ভুলে গেছি প্রায়
বেজে গেছে অক্ষত টেলিফোন।
ভাতের থালায়, বিষের ডাল রেখে
কঠিন হওয়ার ভান করেছি কত,
যন্ত্রণায় রাতে ঘুমিয়েছি অকাতরে
ভুলেছি খেতে বিষ রোজের মতো।
সকাল আবার প্রতারনের ছলে
ভিড়িয়ে দিয়েছে চেনা পাঁকের কোলে,
নিজের ভেবে ঘেটেছি একরকম
মানুষ চিনতে ভুল হয়েছে বলে।
ছদ্মবেশী আবার আসে রাতে
ব্যর্থতাকে হাতরে মজা নেয়,
সকাল আর হবে না জেনে ভয়ে
রাত পিশাচের পথে ঠেলে দেয়।
© ত্রয়ী সেন
Wednesday, 14 February 2018
স্বপ্ন ভাঙ্গার আওয়াজ
#যখন_স্বপ্ন_ভাঙে
স্বপ্ন ভাঙ্গার আওয়াজ কেমন হয়?
ঠিক জানা নেই তো।
কাচের থালা পরলে যেমন?
নাকি একগুচ্ছ চামচের মতোন
আওয়াজের শব্দ কিংবা গতি
কতটুকু প্রবল হয়? হয় কি?
তবে জানা মধ্যে অনুভবের
জায়গা বেশি, অনেক বেশি।
বুকের মধ্যে এক ভীষন যন্ত্রণা হয়
না বলা আবেগ গুলো
ভিড় জমিয়ে মারপিট করে
স্বপ্ন ভাঙলে বুকের মধ্যে টা
যেন শত বার ছিঁড়ে যায়
তবে রক্তপাত হয় না।
কিন্তু খুব ব্যথা হয়।
এ ব্যথা ঠিক পেনইকিলার খাওয়ার পরেও,কমে না, খেতেও লাগেনা বৈকি
তখন চোখের সামনেটা ঝাপসা
হয়ে যায় একেবারে
কাউকে আর চেনা লাগে না
অচেনার ভিড়ের চাপে মনে হয় পিষে গেছি
তখন ফুঁপিয়ে ওঠে শরীর যন্ত্রের কায়দা
গুলিয়ে ওঠে, হাজার দেখা স্বপ্নের গা।
অন্ধকারের পিশাচ যেন হাতরায়
সারা ভাঙ্গা স্বপ্নের টুকরো গুলোকে,
তৈরি করতে নিজের কাজের জন্য।
তখন এক ভয়াবহ ঝড় আসে।
এক অবাস্তবের ঝড়,
যা এতো দিন পরে ছিল,
স্বপ্নের দামালা শরীরের নীচে
ভাঙ্গা স্বপ্ন সায় দিয়ে নিজের দল ভারী করে
তারপর আসে কঠিন সত্যের কথা
যুদ্ধ হয় মনে, ক্ষোভ অভিমানের যুদ্ধ
আর মাথা তুলে দাঁড়াতে পারে না কোনও স্বপ্নই,
সবটা শেষ হয়ে যায় স্বপ্ন ভাঙ্গার সাথেই
তবে এখনও আমি খুঁজে যাচ্ছি
কেমন হয় স্বপ্ন ভাঙ্গার আওয়াজ।।
©ত্রয়ী
স্বপ্ন ভাঙ্গার আওয়াজ কেমন হয়?
ঠিক জানা নেই তো।
কাচের থালা পরলে যেমন?
নাকি একগুচ্ছ চামচের মতোন
আওয়াজের শব্দ কিংবা গতি
কতটুকু প্রবল হয়? হয় কি?
তবে জানা মধ্যে অনুভবের
জায়গা বেশি, অনেক বেশি।
বুকের মধ্যে এক ভীষন যন্ত্রণা হয়
না বলা আবেগ গুলো
ভিড় জমিয়ে মারপিট করে
স্বপ্ন ভাঙলে বুকের মধ্যে টা
যেন শত বার ছিঁড়ে যায়
তবে রক্তপাত হয় না।
কিন্তু খুব ব্যথা হয়।
এ ব্যথা ঠিক পেনইকিলার খাওয়ার পরেও,কমে না, খেতেও লাগেনা বৈকি
তখন চোখের সামনেটা ঝাপসা
হয়ে যায় একেবারে
কাউকে আর চেনা লাগে না
অচেনার ভিড়ের চাপে মনে হয় পিষে গেছি
তখন ফুঁপিয়ে ওঠে শরীর যন্ত্রের কায়দা
গুলিয়ে ওঠে, হাজার দেখা স্বপ্নের গা।
অন্ধকারের পিশাচ যেন হাতরায়
সারা ভাঙ্গা স্বপ্নের টুকরো গুলোকে,
তৈরি করতে নিজের কাজের জন্য।
তখন এক ভয়াবহ ঝড় আসে।
এক অবাস্তবের ঝড়,
যা এতো দিন পরে ছিল,
স্বপ্নের দামালা শরীরের নীচে
ভাঙ্গা স্বপ্ন সায় দিয়ে নিজের দল ভারী করে
তারপর আসে কঠিন সত্যের কথা
যুদ্ধ হয় মনে, ক্ষোভ অভিমানের যুদ্ধ
আর মাথা তুলে দাঁড়াতে পারে না কোনও স্বপ্নই,
সবটা শেষ হয়ে যায় স্বপ্ন ভাঙ্গার সাথেই
তবে এখনও আমি খুঁজে যাচ্ছি
কেমন হয় স্বপ্ন ভাঙ্গার আওয়াজ।।
©ত্রয়ী
Thursday, 25 January 2018
Subscribe to:
Posts (Atom)
মাটির মা'র কথা
মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...
-
মাটির মা সশব্দে তৈরি হতে চলেছি ভালো আছিস তোরা? কতটা মাটি দিলে আরও সুন্দর হবো? নাকের কাছ টা বেঁকে গেছে ঠিক করে দে ওটা আমার চোখ গু...
-
*** (পৌষ কল্পনা)*** ঠান্ডা কুয়াশার চাদর ভেঙে হাতছানি দিচ্ছে শীতের বেলা, মনোরম আমেজে ব্যঘাত এনে কেটেই যাবে সে পৌষ মেলা | পিঠের বাহার, ম...






